একদিকে করোনা সংক্রমন অন্যদিকে ঘূর্ণিঝড় আমফানের দাপটে বিধ্বস্ত বাংলা। এই পরিস্থিতিতে লকডাউন কিছুটা শিথিল করতে রাজি থাকলেও এক্ষুনি তা পুরোপুরি তুলে দিতে রাজি নয় রাজ্য সরকার। এই মুহূর্তে রাজ্যে লোকাল ট্রেন চালাতেও রাজি নয় রাজ্য সরকার। বৃহস্পতিবার কেন্দ্রকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ কথা জানিয়ে দিলন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা।
বৃহস্পতিবার কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজীব গৌবার রাজ্যগুলির মুখ্য সচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন। সেই ভিডিও কনফারেন্সে লকডাউন নিয়ে রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি ও মতামত জানতে চাওয়া হয়। রাজ্যের তরফে মুখ্য সচিব রাজীব সিনহা জানান বর্তমান পরিস্থিতিতে লকডাউন প্রত্যাহার করা উচিত হবে না বলে মনে করে রাজ্য সরকার। আর এই পরিস্থিতিতে রাজ্যে লোকাল ট্রেন চলাচলও সমীচিন হবে না। কারণ লোকাল ট্রেন চললে সোশ্যাল ডিসটেন্স বজায় রাখা সম্ভব হবে না। ফলে দ্রুত সংক্রমণ ছড়াবে। তবে লকডাউন কিছুটা শিথিল করা যেতে পারে বলে জানান তিনি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”