বালুরঘাট, ২৭ মে ; এবার এক হোম কোয়ারাইন্টাইন সেন্টার থেকে পালিয়ে যাওয়া করোনায় আক্রান্তের বিরুদ্ধে মামলা দায়ের করলো জেলা পুলিশ। জানা গেছে তপনের সোয়াব হোম কোয়ারিন্টিনে থাকা এক হাতুড়ে চিকিৎসকের সোয়াব রিপোর্ট পজিটিভ আসে। তিনি করোনা পজিটিভ, খবর জানতে পেরেই তিনি বাইক চালিয়ে আত্মগোপন করতে চলে গেছিলেন মালদার ইংরেজবাজারের তার শ্বশুরবাড়িতে। এরপরেই হোম কোয়ারিন্টিনে থাকার সরকারি নির্দিষ্ট নিয়মকানুন না মানার কারণে তপনের ওই করোনা আক্রান্ত ব্যক্তির বিরুদ্ধে এবারে মহামারী বা জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা আইনের ধারায় মামলা দায়ের করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, তপনের ওই ব্যক্তির বিরুদ্ধে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা আইনের ধারায় মামলা শুরু করা হয়েছে।
জেলা স্বাস্থ্য দফতর সুত্রে জানা গেছে গত রবিবার রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ল্যাব থেকে তপনের রামচন্দ্রপুরের এক বাসিন্দার পজিটিভ হবার খবর আসে।ওই ব্যাক্তি হরিয়ানাতে হাতুড়ে চিকিৎসকের কাজ করতেন বেশ কয়েকবছর ধরে। সেখান থেকে তপনের ওই বাসিন্দা কিছুদিন আগেই জেলায় ফিরেছিলেন। গতকাল রাতে ওই পজিটিভ আসার খবর পেয়েই ওই বাড়িতে গিয়েছিলেন পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু বাড়িতে কার্যত কাউকেই পাওয়া যায়নি। তবে স্বাস্থ্য দফতরের কর্মীরা পরিবারের ১৬ জনের মধ্যে মাত্র ৬ জনকে ওই রাতেই বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে করেন্টাইন করার ব্যবস্থ্যা করেছিল। তবে সেই রাত্রে ওই করোনা পজিটিভ আসা ব্যাক্তির হদিস পায়নি তারা।এরপরেই করোনা আক্রান্ত ওই বাসিন্দার খোঁজ শুরু করা হয়েছিল। পরে জানা যায় যে ওই ব্যক্তি তার পজিটিভ আসার খবর পেয়ে আত্মগোপন করতে তার শ্বশুরবাড়ি ইংরেজবাজার এলাকায় বাইক চালিয়ে চলে গিয়েছেন। পরদিন খবর পেয়ে নিজেই নাকি আবার ফিরে ও এসেছিলেন। এদিকে তার গোটা পরিবার ভয়ে ওই রাতে ধান ক্ষেতে কাটিয়েছেন বলেও জানা গিয়েছে। ওই ব্যক্তি বা তার পরিবারের চিকিৎসা শুরু করতে ব্যাপক বেগ পেতে হয়েছে জেলা প্রশাসন বা স্বাস্থ্য দপ্তরকে। দীর্ঘ প্রায় ১২ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় অবশেষে করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে বালুরঘাটের প্রয়াস আত্রেয়ী নামক কোভিদ হাসপাতালে ভর্তি করাতে সক্ষম হয় পুলিশ বলে জানা গেছে। পরবর্তিতে জেলা স্বাস্থ্য দফতরের অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিকের অভিযোগ ক্রমে জেলা পুলিশ ওই করোনা পজিটিভ ব্যাক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”