ফের পুকুর ভরাটের অভিযোগ উঠল। বীজপুর থানার অন্তর্গত বালিভাড়া গ্রামে, পুকুরের দিকের বেশ কিছুটা অংশ ভরাট করে পাঁচিল তুলে রাস্তা তৈরি করা হয়েছে বলে অভিযোগ।
জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর সংসদের ৫৬ নম্বর অংশে ভুবন সংঘের কাছে একটি পুকুরের বেশ কিছুটা অংশ ভরাট করে পাঁচিল তুলে গার্ডওয়াল করে রাস্তা তৈরি করা হয়েছে। এই জমিটির বর্তমান মালিক হলেন বিপ্লব সিংহ। স্থানীয় মানুষের অভিযোগ বিপ্লব বাবু পুকুরের বেশ কিছুটা অংশ ভরাট করে গার্ডওয়াল দিয়ে রাস্তা তৈরি করেছে। স্থানীয় মানুষের আরো অভিযোগ টাকার বিনিময় প্রশাসন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে জমি মাফিয়াদের সঙ্গে যুক্ত হয়ে বিপ্লববাবু ওই জমি ভরাট করছেন। কারণ ওই পুকুরের পিছনে অনেকটা জমি রয়েছে, যাতে ওই জমির ভালো দাম পাওয়া যায় সেই কারণেই বিপ্লব বাবু জমি মাফিয়াদের সঙ্গে যুক্ত হয়ে পুকুরের কিছুটা অংশ ভরাট করে গার্ডওয়াল দিয়ে রাস্তা তৈরি করেছেন।
বেআইনি এই পুকুর ভরাটের বিরুদ্ধে স্থানীয় মানুষ প্রতিবাদ করেছেন। স্থানীয় মানুষজন জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ব্যারাকপুর ১ – বি.এল.আর.ও অফিসের লিখিতভাবে অভিযোগ করে পুরো বিষয়টি জানিয়েছেন। এমনকি দিদিকে বলতো ফোন করো তারা পুরো বিষয়টি জানিয়েছেন। তবুও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয় মানুষের অভিযোগ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”