বালুরঘাট ২৭ মে ; লকডাউনের জেরে দীর্ঘ দু’মাস পর আজ থেকে দক্ষিন দিনাজপুর জেলায় আন্ত জেলা বাস পরিষেবা ফের শুরু হলো। যদিও করোনা সক্রমনের সোশাল ডিসটেন্স বিধি বজায় রেখেই এই আন্তজেলা সরকারি বাস পরিষেবা চালু করা হয়েছে বলে জানা গেছে।
বালুরঘাটের সরকারি পরিবহন সংস্থার নিজস্ব স্ট্যান্ড থেকে থেকে আজ চালু হল সরকারি বাস পরিষেবা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস স্ট্যান্ড থেকে বালুরঘাট থেকে শিলিগুড়ি, বালুরঘাট থেকে মালদহ, বালুরঘাট থেকে রায়গঞ্জ এবং আজ সন্ধ্যা য় বালুরঘাট থেকে কলকাতা অভিমুখে যাত্রী পরিষেবা চালু করা হয়। পাশাপাশি জেলার দু একটি পকেট রুটে যে ভাবে এর আগে বাস চালানো শুরু করা হয়েছিল তা বজায় থাকবে।
সামাজিক দুরত্ব বিধি অনুযায়ী প্রত্যেক বাসে সর্বাধিক কুড়ি জন করে যাত্রী নেওয়ার ব্যবস্থা থাকছে। এর পাশাপাশি বাসে স্যানিটাইজার করা হচ্ছে যাত্রীদের মাক্স বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্তৃপক্ষ। দীর্ঘদিন নানা কাজে আটকে থাকার পর বাস পরিষেবা চালু হওয়ায় খুশি জেলার যাত্রী সাধারন ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন