কাঁচরাপাড়া জ্ঞানমুকুল স্কুল সংলগ্ন কবিগুরু রবীন্দ্রনাথ পথে একটি ঘড়ির দোকানে মঙ্গলবার রাতে ভয়াবহ আগুন লাগে। “দত্ত ওয়াচ” নামে এই দোকানটি এলাকার বহু পুরনো ঘড়ির দোকান। জানা গেছে রাত ৯.৩০ নাগাদ দোকানটিতে আগুন লাগে।
লকডাউনের জেরে কাঁচরাপাড়া শহরে সন্ধে ৬ টার মধ্যেই সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। তাই যেই সময় দোকানটিতে আগুন লাগে, সেই সময় দোকানটি বন্ধ ছিল। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিন এসে বন্ধ দোকানের শাটারের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে মনে করা হচ্ছে ইলেকট্রিক এর শর্ট সার্কিট থেকেই দোকানে আগুন লাগে। আগুন লাগার ফলে দোকানের প্রায় সমস্ত জিনিসই পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”