সোমবার খুশির ঈদ। ঈদে সাম্প্রদায়িক উস্কানি থেকে সবাইকে সতর্ক করলেন মমতা। মুসলিম সম্প্রদায়ের সবথেকে বড় পরব হল পবিত্র ঈদ। কিন্তু দেশজুড়ে লকডাউন এর জেরে এবার ঘরে বসেই ঈদ পালন করতে হবে এমনই আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।
ঈদে কেনো বাইরে বেরোনো যাবে না তাও বুঝিয়ে বলেন তিনি। তিনি বলেন আমাকে যদি একটু ভালোবাসে থাকেন, ভরসা করেন, দয়া করে এবার ঈদে বাড়িতে থাকুন, পরিবারের সঙ্গে কাটান, নইলে আপনাদের সম্প্রদায়ের মধ্যে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার বার্তাও দেন তিনি।
এদিন মমতা বলেন “তেলিনিপাড়া, টিকিয়াপাড়া দেখেছেন তো বিজেপি ওঁৎ পেতে বসে আছে ভিডিও করবে বলে। কখন একটা শকুনি মরবে আর সেই শকুনির মাংস খাবে”। ঈদে মুসলিমদের ঘরে রাখতে এমনই বিজেপির ভয় দেখান তিনি। ঈদে সাম্প্রদায়িক উস্কানি থেকে সবাইকে সতর্ক করেন তিনি।
উল্লেখ্য, গত দুমাস ধরে দেশজুড়ে লকডাউন চলছে। অভিযোগ দিল্লির নিজামুদ্দিন থেকে সারাদেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এদিকে রাজ্যেও বিভিন্ন জায়গায় মুসলিমরা লকডাউন মানছেন না বলে অভিযোগ। যা নিয়ে রাজ্যকে চিঠিও পাঠায় কেন্দ্র। তাই ঈদে লকডাউন শিথিল না করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি লিখেন পশ্চিমবঙ্গের ইমামদের সংগঠন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”