সুপার সাইক্লোন আমফানে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বাংলায় ক্ষতিগ্রস্ত প্রায় ১ লক্ষ ৩৭ হাজার মানুষ। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বাংলায় এপর্যন্ত ৮৬ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের তাণ্ডবে ক্ষতি হয়েছে অসংখ্য বাড়ির, পড়ে গেছে অসংখ্য গাছ, বিদ্যুতের খুঁটি।
রাজ্য সরকারের তরফে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী ৩৮৪ পুরসভার ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মোট ১ লক্ষ ৩৭ হাজার মানুষ। সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে ক্ষতি হয়েছে রাজ্যের প্রায় ১০ লক্ষ বাড়ির। ঝড়ের তাণ্ডবে রাজ্যের মোট ৩৮৪ টি ব্লক ও পৌরসভা এলাকায় ক্ষতি হয়েছে। রাজ্যে দুর্গতদের সহায়তায় ৫ হাজার ৩৩৪ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে প্রায় ৬ লক্ষ মানুষ আশ্রয় নিয়েছে।
সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই ২৪ পরগনা। এরপরই দুই মেদিনীপুর, হাওড়া হুগলি এবং নদীয়া। কলকাতাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপালকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে সাইক্লোন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। তারপরে প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন “আমি সব ঘুরে দেখেছি, এই কঠিন সময়ে বাংলার পাশে থাকবো। বাংলা যাতে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পারে তার জন্য ভারত সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে”। এরপরই তিনি রাজ্যকে ১০০০ কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা কথা করেন এবং মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”