রাজ্যে স্থলভাগের প্রবেশ করেই তাণ্ডব শুরু করেছে সুপার সাইক্লোন আমফান। আমফানের দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই রাজ্যে ঘূর্ণিঝড় আমফানের দাপটে মৃত্যু হয়েছে ১০-১২ জনের। ব্যাপক ক্ষতিগ্রস্ত দুই ২৪ পরগনায়। একে তো করোনা তারওপর আমফানের ধ্বংসলীলায় রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিকেল বেলায় স্থলভাগের প্রবেশ করেছে ঘূর্ণিঝড় আমফান। তারপর থেকেই স্থলভাগের প্রবল তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় আমফান। আমফান এর দাপটে ভেঙে গেছে শয়ে শয়ে মাটির বাড়ি। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। উড়ে গেছে বাড়ির চাল। প্রবল ঝড়ে ভেঙে পড়েছে শয়ে শয়ে গাছ। নবান্ন সূত্রে খবর দক্ষিণ ২৪ পরগনা, কাকদ্বীপ, নামখানা এবং উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ এলাকায় ঝড় বৃষ্টির প্রবল তাণ্ডব চলছে। সবাইকে সুরক্ষিত স্থানে থাকার অনুরোধ করা হয়েছে। আমফান পরিস্থিতি নিয়ে আজ কন্ট্রোলরুমে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছি। ইতিমধ্যেই রাজ্যে ১০ থেকে ১২ জনের মৃত্যু হয়েছে। প্রবল ঝড় বৃষ্টিতে রাজ্যের দক্ষিণবঙ্গ পুরোপুরি বিধ্বস্ত। পাশাপাশি এই নিয়ে কেন্দ্রকেও কটাক্ষ করেন তিনি। তিনি বলেন পরিস্থিতিতে মানবিক কারণেই সাহায্য চাওয়া হচ্ছে, তাই কেন্দ্রেকে আবেদন এ নিয়ে রাজনীতি করবেন না।
ইতিমধ্যেই রাজ্যে আমফানের প্রভাবে মৃত্যু হয়েছে ১০-১২ জনের। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বসিরহাট মহকুমার মাটিয়া এলাকায় ঘূর্ণিঝড় আমফান এর দাপটে মৃত্যু হয়েছে মোহন্ত দাস (২০) নামে এক ব্যক্তির। জানা গেছে প্রবল ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে তার। মৃতের বাড়ি মমিনপুরে। এছাড়াও আমফানে মৃত্যু হয়েছে নুরজাহান বেওয়া নামক এক মহিলার। তিনি বসিরহাটের মিনাখাঁর বাসিন্দা ছিলেন। ঘাড়ে গাছের ডাল ভেঙে তার মৃত্যু হয়। অন্যদিকে হাওড়ার বি গার্ডেন এলাকায় প্রাণ হারিয়েছেন এক কিশোরী।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI