বাপ্পাই দত্ত:- ঘূর্ণিঝড় আমফান এর গতিপথ মীনাখা হারোয়া হয়ে স্বরূপনগর ঢুকছে। ফলে স্বরূপনগর ব্লকে জন্য চরম সতর্কতা জারি করল প্রশাসন। ঘূর্ণিঝড়ের গতিপথ স্বরুপনগর ব্লকের ওপর দিয়ে গেলে প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে । প্রশাসনের তরফে জানানো হয়েছে যাদের মাটির বাড়ি অথবা কাঁচা বাড়ি তারা যেন নিকটবর্তী স্কুল বা পাকা বাড়িতে আশ্রয় নেয়।
এদিকে ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও দমকা হাওয়ার ফলে অনেক কাঁচা বাড়ি ভেঙে গেছে, ঘরের চাল উড়ে গেছে। স্থানীয় মানুষজন নিকটবর্তী স্কুলে আশ্রয় নিতে শুরু করেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে ঝড় থামলেও কেউ যেনো বাইরে না বের হন। যতক্ষণ না সরকারি বিজ্ঞপ্তি আসে। সবাই চরম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”