দেশজুড়ে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশের নতুন করে ২২৯৩ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৭১ জন। এ পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭,৩৩৬। আর দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১২১৮ জন।
করোনা সংক্রমণ রোধে সরকার আগামী ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করেছে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেন। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় লকডাউনের সময়সীমা আরো দু সপ্তাহ বাড়িয়ে আগামী ১৭ই মে পর্যন্ত করা হবে। এই মর্মে শুক্রবার কেন্দ্রীয় সরকার তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়।
তিন দফা মিলিয়ে মোট ৫৪ দিনব্যাপী লকডাউন। আর তার জেরে প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা। কিন্তু আর্থিক ক্ষতি থেকেও করোনার প্রকোপ থেকে মানুষকে বাঁচানোই বেশি প্রয়োজন মনে করেছে সরকার। আর তাই বাড়ানো হয়েছে লকডাউনের সময় সীমা। কিন্তু তারপরও ভাইরাসের সংক্রমণ দিনদিন বাড়তে থাকায় চিন্তা বেড়েছে সরকারের। যদিও বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় এখনো পর্যন্ত ভারতে করোনা পরিস্থিতি অনেকটাই ভালো।
এদিকে বিশ্বে এখনো পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩,৪৪,২৭৪ জন। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৩৮,৭৭৫ জন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন