নদীয়ার হবিবপুরে রানাঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির অফিস থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত শ্রীকৃষ্ণ রাইস মিল। এই রাইস মিলের মালিক কৃষ্ণ ও বিষ্ণু সাধু। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই রাইস মিলে কেন্দ্র ও রাজ্য সরকারের বিপুল পরিমাণ চালের বস্তা মজুত আছে। সেই সরকারি চাল বস্তা প্যাকিং থাকা সত্ত্বেও নতুন করে অন্য ব্র্যান্ডের প্লাস্টিকের বস্তায় প্যাকিং করা হচ্ছে। কিন্তু কেন? রীতিমত চিন্তার ভাঁজ ফেলে স্থানীয়দের মনে!
সরকারি সিলমোহর যুক্ত চাল নতুন করে অন্য ব্র্যান্ডের প্লাস্টিকের বস্তায় প্যাকিং করার অর্থ হলো ‘চাল রেশনে না গিয়ে সেই চাল অনেক বেশি দামে বাজারে বিক্রি হবে’। মুনাফা করবে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। কিন্তু লকডাউনের মধ্যে কি করে এত পরিমান সরকারি রেশনের চাল এখানে মজুত হলো সেই নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষের বক্তব্য যে চাল রেশনে বিক্রি হওয়ার কথা সেই চাল অন্য ব্র্যান্ডের প্লাস্টিকের বস্তায় প্যাকিং হয় বাজারে চলে যাচ্ছে। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই ঘটনা শুনে ছুটে আসেন রানাঘাটের বিজেপী সংসদ ‘জগন্নাথ সরকার’। তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন “দেশজুড়ে লকডাউনের ফলে যেখানে সাধারণ মানুষ থেকে গরিব মানুষ গুলো দিনের পর দিন অভুক্ত থাকছেন, ঠিকমত খেতে পারছেন না, সেখানে কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়ে মুনাফা লুটছে, এটা চলতে দেওয়া যাবে না। এরকম নস্কার জনক ঘটনা কিছুতেই মেনে নেওয়া হবে না”।
অন্যদিকে স্থানীয় মানুষজন এই ঘটনার জেরে রাইস মিলের গোডাউনের সামনে বসেই অবস্থান-বিক্ষোভ শুরু করে এবং তারা দাবী জানাতে থাকেন প্রশাসন যতক্ষণ এই দুর্নীতির বিরুদ্ধে ও রাইস মিলের মালিকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”