ফের বাড়লো লকডাউন। দ্বিতীয় দফার লকডাউন শেষ হতে না হতেই তৃতীয় দফার লকডাউন শুরু হতে চলেছে। আগামী ৪ঠা মে থেকে আরো দুই সপ্তাহ অর্থাৎ ১৭ই মে পর্যন্ত এই লকডাউন জারি থাকবে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
শুক্রবার প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর উপস্থিতিতে দিল্লিতে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে দেশজুড়ে সমস্ত পরিস্থিতি আলোচনা হয়। সেই বৈঠকেই লকডাউন বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়। এরপর কেন্দ্রীয় সরকারের তরফে এক নির্দেশিকা জারি করা হয়।
এই নির্দেশিকায় বলা হয়েছে হটস্পট বা রেড জোন, বাদে গ্রীন ও অরেঞ্জ জোনের ক্ষেত্রে নিয়মের কিছুটা ফারাক থাকবে। অর্থাৎ গ্রিন জোন ও অরেঞ্জ জোনের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল করা হবে।
গোটা দেশে জারি হচ্ছে এই নিয়ম। তৃতীয় দফার লকডাউনেও রেল, বিমান, সড়ক ও মেট্রো পরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে দেশের সমস্ত স্কুল-কলেজ ইনস্টিটিউট।
এই সময় কোন ধরনের সাধারণ জমায়েত অথবা ধর্মীয় জমায়েত করা যাবে না। সাইকেল, অটো, রিস্কা, ট্যাক্সি সমস্ত কিছুই বন্ধ রাখতে হবে। বন্ধ থাকবে সেলুন এবং স্পা এর দোকানও।
তবে গ্রিন জোন অথবা অরেঞ্জ জোনে নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। সেখানে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও কিছু কিছু দোকান খোলার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। যেমন ইলেকট্রিকের দোকান, বই-খাতার দোকান, মুদি দোকান খোলা থাকবে। তবে খোলা থাকবে না কোন মাল্টি কমপ্লেক্স, শপিং মল, সিনেমা হল, জিম সেন্টার। এছাড়া গ্রিন জোনে বাস চালানোর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”