মালদা,১ মে : সামাজিক দূরত্ব বজায় রেখে আন্তর্জাতিক মে দিবস পালন করলো নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন।
শুক্রবার সকালে সংগঠনের সদস্যরা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক ব্যবহার করে সংগঠনের সদস্যরা উপস্থিত হন মালদা স্টেট ট্রান্সপোর্টে।
শ্রমিক নেতা নজরুল ইসলামসহ সংগঠনের সদস্যরা শহীদ শ্রমিকদের শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে যারা মারা গিয়েছেন এবং প্রয়াত দুই অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুরের আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করেন সংগঠনের সদস্যরা।
অন্যদিকে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাম শ্রমিক সংগঠন অনুমোদিত মালদা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পালন করা হয় আন্তর্জাতিক মে দিবস। সেখানেও সংগঠনের সদস্যরা করোনা মোকাবিলায় মুখে মাস্ক ব্যবহার করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”