মাঝরাতে শ্মশানে নিয়ে গিয়ে করোনা আক্রান্ত মৃতদেহ পোড়ানো চেষ্টার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুরে। পরিস্থিতি উত্তপ্ত হতেই বাসিন্দের তাড়া খেয়ে এলাকা ছেড়ে চলে যান পুলিশ কর্মীরা।
সূত্রের খবর বুধবার রাতে ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডের গঙ্গার ধারে রানী রাসমনি শ্মশান ঘাটে করোনা রোগীর দেহ সৎকার করতে শ্মশানে যায় পুলিশ। সেই সময় স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বিষয়টি। এরপর ঘটনা জানাজানি হতেই পুলিশের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় বাসিন্দাদের। হুলুস্থুল পড়ে যায় গোটা এলাকায়। স্থানীয়দের অভিযোগ গত কয়েকদিন ধরেই রাতে দেহ নিয়ে শ্মশানে ঢুকছে পুলিশ। গত কয়েকদিন ধরেই ওই শ্মশানে করোনা আক্রান্ত মৃতদেহ পোড়ানো হচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ মৃতদেহ সৎকারের সময় শ্মশানে ধারে কাছে কাউকে ঘেঁষতে দিচ্ছিল না পুলিশ।
এদিকে বিজেপির তরফ থেকে টুইট করে গোটা ঘটনার সমালোচনা করা হয়েছে। ব্যারাকপুরে লুকিয়ে করোনা রোগীর দেহ পোড়ানো চেষ্টায় স্থানীয়রা বাধা দিচ্ছেন বলে দাবি বিজেপির। বিজেপির তরফে গোটা ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”