মালদাঃ- মোথাবাড়ি অঞ্চলের প্রাক্তন প্রধান তথা কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ্য সফিকুল ইসলাম আজ জেলাশাসক রাজর্ষি মিত্রের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকার চেক তুলে দেন।
সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের জন্য দেশজুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে মানুষ ঘরবন্দী, বাড়ির বাইরে বেরোতে পারছেনা। লকডাউনের জেরে অনেক গরিব দুঃস্থ পরিবার অনাহারে দিন কাটাচ্ছে, ঠিক তখন মোথাবাড়ি অঞ্চলের প্রাক্তন প্রধান তথা কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ্য সফিকুল ইসলাম গরীব দুস্থ মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে। লকডাউন শুরু থেকেই বেরিয়ে পড়েছেন মোথাবাড়ি ৫২ এবং ৫৩ বিধানসভার প্রত্যেক দুঃস্থ পরিবারের ঘরে ঘরে খাবার তুলে দিতে। তিনি তাতেও সন্তুষ্ট নন তিনি মোথাবাড়িতে দুঃস্থ পরিবারের জন্য একদিন ফ্রি বাজারেরও আয়োজন করেছিলেন।
তিনি জানান ‘আমার ৫২ ও ৫৩ বিধানসভার ঘরে ঘরে মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছি কিন্তু কিন্তু আরও অনেক গরীব দুস্থ মানুষ আছে যাদের ঘরে আমরা খাবার পৌঁছে দিতে পারিনি। তাই তাদের সাহায্যার্থে আমি আজ রাজ্য সরকারের ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা তুলে দিলাম’।
তিনি আজকে জেলা শাসক শ্রী রাজর্ষি মিত্রের হাতে ১ লক্ষ টাকার একটি চেক রাজ্য সরকারের ত্রাণ তহবিলে দান করেন। বিদ্যুৎ কর্মদক্ষ্য সফিকুল ইসলাম জানান যতদিন লকডাউন চলবে আমি মানুষের পাশে, দুঃস্থ পরিবারের পাশে আছি ও থাকবো।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”