মালদা ২৪ এপ্রিল ; স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে দুই বছরের পুত্র সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল মা ও শিশু। মর্মান্তিক ঘটনাটি ঘটে মালদার ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়।
জানা গেছে ওই গৃহবধূর নাম লিজা খাতুন(১৮)। পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা যদুপুর অঞ্চল জুড়ে। এই ঘটনার পর পলাতক অভিযুক্ত গৃহবধূর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন।
পরিবার সূত্রে জানা যায় গত তিন বছর আগে ইংরেজবাজার থানার যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামের বাসিন্দা একবর সেখের সঙ্গে বিয়ে হয় লিজা খাতুনের। মৃতা গৃহবধূর মা লাইলি বিবির অভিযোগ বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে মেয়ের উপর অত্যাচার করত জামাই এবং শ্বশুরবাড়ির লোকজন। এই পরিস্থিতিতে বাপের বাড়ি থেকে এক লক্ষ টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে একবর সেখ। এই নিয়ে প্রতিদিনই ঝামেলা লেগে থাকত তাদের মধ্যে। সেই অত্যাচার সহ্য করতে না পেরে শুক্রবার সকালে স্থানীয় রেললাইনে ওই গৃহবধূ তার দুই বছরের পুত্র সন্তানকে নিয়ে ঝাঁপ দেয় বলে। ঘটনাস্থলেই মারা যায় ওই গৃহবধূ এবং পুত্রসন্তান।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”