রাজ্যে লকডাউন তোলার ব্যাপারে ভিন্ন সুর শোনা গেলো রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের গলায়। মুখ্যমন্ত্রী যেখানে ৩ মে এর পর লকডাউন আর বাড়ানো সম্ভব নয় বলে মনে করছেন, সেখানে রাজ্যের মুখ্য সচিব রাজিব সিনহার মুখে শোনা গেল অন্য সুর। রাজীব সিনহার মন্তব্য পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে আগামী ৪ মে লকডাউন তোলা মুশকিল।
দেশজুড়ে লকডাউন তোলা উচিত কিনা এই নিয়ে আগামী ৪ মে সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তার আগে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের বলেন লকডাউনের মেয়াদ আর না বাড়িয়ে তা প্রত্যাহার করা উচিত। তিনি আরো বলেন এরপর লকডাউন ধাপে ধাপে তুলে নেওয়া উচিত। প্রথম সপ্তাহে ২৫ শতাংশ, তার পরের সপ্তাহে ২৫ শতাংশ,এইভাবে মে এর তৃতীয় সপ্তাহে সম্পন্ন লকডাউন তুলে নেওয়া উচিত। আগামী বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে এই একই পরামর্শ দেবেন বলে জানান তিনি।
অন্যদিকে সম্পূর্ণ উল্টো ভিন্নমত পোষণ করেন মুখ্যসচিব রাজীব সিনহা। তার কথায় পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে আগামী ৪ মে লকডাউন প্রত্যাহার করা চ্যালেঞ্জের বিষয়। কারণ আমাদের দেশে করোনা আক্রান্তদের ৭০ শতাংশই উৎসর্গহীন, ফলে চিকিৎসকরা কিভাবে করোনা আক্রান্তদের চিহ্নিত করবেন সেটাই এখন চ্যালেঞ্জের বিষয়।
মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের বক্তব্য থেকেই পরিষ্কার রাজ্য সরকার এখনও পর্যন্ত লকডাউন তোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। কিন্তু পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, আক্রান্তের সংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে তাতে আগামী ৩ মে আদৌও লকডাউন তোলা যাবে কিনা সে বিষয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন