অবশেষে হালিশহর ৩ নং ওয়ার্ডের আচার্য্য পাড়ায় গীতা মন্ডলের করোনা রিপোর্ট নেগেটিভ এলো। গতকাল সন্দেহ করা হচ্ছিল গীতা মণ্ডলের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু আজ আইসিএমআর এর থেকে যে রিপোর্ট পাঠানো হয়েছে তাতে পরিষ্কার উল্লেখ করা রয়েছে গীতা মন্ডলের করোনা রিপোর্ট নেগেটিভ।
কল্যাণী জে এন এম হাসপাতাল সূত্রে খবর গত ২১ তারিখে যে স্যাম্পল টেস্টের জন্য পাঠানো হয়েছিল ২২ তারিখে তার টেস্টিং হয়। আজ তার রিপোর্ট হাতে এসেছে। সেখানে রিপোর্ট নেগেটিভ এসেছে।
এদিকে গতকাল করোনার খবর ছড়িয়ে যেতেই এলাকায় হৈ হৈ হয়ে পড়ে যায়। চারিদিকে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন ওয়ার্ডে স্থানীয়রা বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাস্তা আটকাতে শুরু করেন। হালিশহর আচার্য্য পাড়ার এলাকাটিও সিল করে দেওয়া হয়।
কিন্তু আজ রিপোর্ট হাতে আসতেই পরিষ্কার হয়ে গেল গীতা মন্ডল করোনা নেগেটিভ। আর এরপর থেকেই আস্তে আস্তে কাটতে শুরু করেছে আতঙ্কের পরিবেশ । চারিদিকে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন