মালদা; লকডাউনে মধ্যেই উদ্ধার হলো প্রচুর পরিমাণে ব্রাউন সুগার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। জাতীয় সড়ক দিয়ে পাচার হচ্ছিল এই ব্রাউন সুগার। আটক করা হয় দু’জনকে। উদ্ধার হয়েছে ৩ কেজি ৩৭ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মুল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। ধৃত একজনের নাম মান্না শেখ। বাড়ি বাবর বোনা গোলাপ গঞ্জ। আর অন্যজনের নাম সরিফ শেখ। বাড়ি শেরশাহী আলীপুর।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, কাটিহার থেকে লরিতে করে দুই পাচারকারী ব্রাউন সুগার নিয়ে মালদার বাইপাস ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে কালিয়াচকের দিকে যাচ্ছিল। সেই সময় পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এরপর লরিটিকে আটক করে তল্লাশী চালাতেই চালকের পেছন থেকে ব্যাগ ভর্তি এই ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমান ৩ কেজি ৩৭ গ্রাম। যার বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকার ওপরে। ঘটনায় দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। তবে এর সঙ্গে কে কে জড়িত রয়েছে তাও তদন্ত করে দেখছে পুলিশ। জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন,ধৃতদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে তদন্ত করা হচ্ছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন