দেশে চরম দুঃসময়। এই চরম দুঃসময়ে প্রচুর অর্থের প্রয়োজন। করোনা মোকাবিলায় গরীবদের সাহায্যের জন্যও বিপুল অর্থের প্রয়োজন। আর এই প্রয়োজন মেটাতে মন্দির মসজিদ গুরুদুয়ার থেকে দানের টাকা নেওয়া হোক বললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে আগামী ৩ মে পর্যন্ত দেশের লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে লকডাউনের সময়সীমা আরো বাড়ানো হতে পারে বলে তার ধারণা। তাই এই কঠিন পরিস্থিতিতে দেশের গরিব মানুষ গুলো ঠিকমতো সরকারি অনুদান পাচ্ছেন না। এইজন্য সবাইকে এগিয়ে আসার জন্য আবেদন জানান প্রাক্তন অধিনায়ক কপিল দেব।
ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানমন্ত্রীর করোনা রিলিফ ফান্ডে ৫ কোটি টাকা দিয়েছে। ভারতীয় দলের বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটারও ১০ কোটি টাকা ফান্ড তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। কিন্তু এই চরম দুঃসময়ে আরও অর্থের প্রয়োজন। এই জন্য সকলকে এগিয়ে আসতে হবে বলে তিনি মনে করেন। তিনি বলেন দেশের এই চরম দুঃসময়ে প্রয়োজন মেটাতে দেশের মন্দির মসজিদ গুরুদুয়ার থেকে দানের টাকা নেওয়া হোক। এই দানের টাকা নিয়ে সাধারণ মানুষের কাজে ও দেশের কাজে লাগানো হোক।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”