বাংলায় লকডাউন ঠিকমতো মানা হচ্ছে না। এই নিয়ে কেন্দ্রের তরফের রাজ্যকে জানানোর পরেই রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রে তরফ থেকে জানানো হয়েছে বাংলার ৪ জেলা, বিশেষ করে হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা ও উত্তর ২৪ পরগনা করোনা হটস্পট হিসেবে চিহ্নিত হলো সেই সব এলাকাগুলিতে লকডাউন ঠিকমতো পালন হচ্ছে না। কেন্দ্র তরফেই জানানো হয়েছে ফুলের দোকান, মাংসের দোকান সহ অনেক দোকানে খোলা রয়েছে। ওইসব এলাকার বাজারগুলিতে যথেষ্ট ভীড় লক্ষ্য করা যাচ্ছে। তাই এবার কেন্দ্রের তরফে রাজ্যকে চিঠি দিয়ে জানানো পরেই রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।
সূত্রের খবর কেন্দ্রের তরফে যে প্রতিনিধি দলটি কলকাতায় আসছেন সেই দলে ৫ জন প্রতিনিধি থাকবেন। এই প্রতিনিধি দলটি কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এই চার জেলার হটস্পট এলাকা গুলো ঘুরে দেখবেন তারা। সেখানে কি পরিস্থিতি, ঠিকমতো কাজ হচ্ছে কিনা মূলত সেগুলো খতিয়ে দেখবেন তারা এবং প্রয়োজনে পরামর্শও দেবেন।
দ্বিতীয় যেই প্রতিনিধিদলটি আসছেন তারা আসছেন উত্তরবঙ্গের জন্য, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এর জন্য। সেই প্রতিনিধিদলও পাঁচজন প্রতিনিধি থাকবেন। তারা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এর বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন। হটস্পট এলাকাগুলোতে যাবেন তারা, কথা বলবেন সেখানকার মানুষের সঙ্গে। আগামী দিনে করোনা মোকাবিলায় প্রশাসনকে কি ধরনের ব্যবস্থা নিতে হবে বা ব্যবস্থা নেওয়া প্রয়োজন যাবতীয় বিষয়গুলি খুঁটিয়ে দেখে তারা দিল্লিতে ফিরে যাবেন এবং কেন্দ্রকে রিপোর্ট দেবেন।
এর মূল উদ্দেশ্য হল যে সমস্ত এলাকা গুলিতে আক্রান্তের সংখ্যা বেশি বা হটস্পট বলে চিহ্নিত সেই সমস্ত এলাকায় যাতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে বা সেই সমস্ত এলাকায় ঠিকমত কাজ হচ্ছে কিনা লকডাউন ঠিকমতো মানা হচ্ছে কিনা এই সমস্ত বিষয় গুলো দেখায় তাদের মূল উদ্দেশ্য।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”