মালদা ; দেশ জুড়ে চলছে লকডাউন। এই লকডাউনে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদা জেলাতেও চলছে নাকা চেকিং। মালদা জেলাতেও বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে চলছে নাকা চেকিং। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই আরো কড়া হয় পুলিশ। মালদা জেলার পাশাপাশি রাজ্যের সর্বত্রই চলছে নজরদারি। শনিবার হবিবপুর থানার পুলিশ আধিকারিকরা মালদার বিভিন্ন বাজার সহ বিভিন্ন এলাকায় টহল দেন। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দোকান ছাড়া যেসব দোকান খোলা ছিল সেগুলো বন্ধে অভিযান চালায় পুলিশের একটি দল।
অত্যাবশ্যকীয় পন্যের দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ রাখতে হবে, না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন পুলিশ আধিকারিকরা। মাক্স না পড়ে বাজার করতে আসা মানুষদের সচেতন করতে প্রশাসনের তরফে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। ব্যাঙ্কে আসা জনসাধারণকে, মাস্ক পরে না থাকা গ্রাহকদের কড়া ভাষায় সচেতন করেন। এবং প্রাশসন তরফে জনসাধারন কে জানিয়ে দেওয়া হয় মাস্ক ছাড়া জরুরী কাজে যাতে বাড়ি থেকে না বের হন। অন্যদিকে, মালদার প্রতিটি রাস্তায় পুলিশের নাকা চেকিং শুরু হয়েছে। সাধারণ মানুষকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন