রায়গঞ্জ ১৮ এপ্রিল ; লকডাউন চলাকালীন গ্রাহকদের সঙ্গে লেনদেনের বিবাদকে কেন্দ্র করে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের কাষ্টমার সার্ভিস পয়েন্ট থেকে কয়েক লক্ষ টাকা লুঠ করে পালাল এলাকার গ্রাহক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের বুধোর গ্রামে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায়।অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য ব্যপক তল্লাশী চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় যারা যুক্ত বলে পুলিশের কাছে নাম এসেছে অবিলম্বে সেই টাকা থানায় জমা দেবার জন্য মাইকিং করছেন পুলিশ।এখন পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয় নি। পুলিশ জানিয়েছেন,টাকার পরিমান এখনই বলা সম্ভব হচ্ছে না।সার্ভিস পয়েন্টের ম্যানেজার অমল রায় জানিয়েছেন,তার চার লক্ষ টাকা এবং গ্রাহকদের পাশ বই,আধার কার্ড ছিনতাই করে পালিয়েছে এই গ্রামের বেশ কয়েকজন ব্যাক্তি।
জানা গেছে,বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের বুধোর কাষ্টমার সার্ভিস পয়েন্টে গতকাল একব্যাক্তির সংগে টাকা লেনদেন নিয়ে সামন্য ঝামেলা হয়েছিল।আজ সকালে গ্রাহকদের টাকা পরিশোধের জন্য সার্ভিস পয়েন্টে বসেছিলেন।আচমকাই বুধোর গ্রামের কয়েকজন ব্যাক্তি এসে তাদের উপর হামলা করে বলে অমলবাবু অভিযোগ। সার্ভিস পয়েন্টে তাকে মারধোর করে কয়েকলক্ষ টাকা, গ্রাহকদের পাশ বই এবং গ্রাহকদের আধার কার্ড, টাকা গোনার মেশিন নিয়ে চম্পট দেয় ওই গ্রামবাসীরা বলে অভিযোগ। যাবার সময় তাদের বসার চেয়ার টেবিল,কাগজপত্র তছনছ করে মাটিতে ফেলে দেয়।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়।অভিযুক্তদের গ্রেপ্তারে ব্যাপক তল্লাশী চালায়। সার্ভিস পয়েন্টের টাকা অবিলম্বে থানায় ফেরত না দিলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবে বলে রায়গঞ্জ থানার আই সি সুরজ থাপা এলাকায় মাইকিং এ প্রচার করেন।এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়। সার্ভিস সেন্টারের ম্যানেজার চার লক্ষ টাকা খোয়া যাওয়ার কথা বললেও পুলিশ টাকার পরিমান কত সেব্যাপারে নিশ্চিত হতে পারে নি।পুলিশী তদন্ত শুরু হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”