রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক উচ্চপর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকে হাওড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান হাওড়ার পরিস্থিতি খুব খারাপ রেড জোন হিসেবে চিহ্নিত হাওড়া। আর এই পরিস্থিতিতে হাওড়ার এস.পি কে আরো কড়া হওয়ার হুঁশিয়ারি দেন। মুখ্যমন্ত্রী এদিন নবান্নে বলেন মানুষ লকডাউন না মানলে প্রয়োজনে সশস্ত্র পুলিশ নামানো হবে। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই কড় হলো পুলিশ। সিল করে দেওয়া হল হাওড়ার সমস্ত অলিগলি।
জি টি রোড ও ফরশোর রোডের প্রতিটি গলি আলাদা করে দেওয়ার জন্য বাঁশ দিয়ে ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে।
কিছুদিন আগেই হাওড়া হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও হুঁশ ফেরেনি মানুষের। এবার ব্যারিকেড দিয়ে আটকানোয় তা অনেকটাই সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। করোনার রুখতে এবার কলকাতা মডেলকে হাওড়ায় প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ হাওড়া পুরসভার সঙ্গে বৈঠকে বসেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পুলিশ কমিশনার। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় হাওড়ায় আরো নজরদারি বাড়ানো হবে। লোকজন যাতায়াত নিয়ন্ত্রিত করা হবে। বস্তি এলাকায় সিভিক ভলেন্টিয়ার মধ্যে নজরদারি করা হবে।
অন্যদিকে চিন্তা রয়েছে উত্তর ২৪ পরগনা নিয়েও। মুখ্যমন্ত্রীর কথায়, ডেঙ্গিও প্রথম থাবা বসিয়েছিল এই জেলায়। এই মুহূর্তে সীমান্ত লাগোয়া জেলাটি ‘রেড জোন’-এ রয়েছে। আগামী ১৪ দিনের মধ্যে তা যেন ‘অরেঞ্জ জোন’-এ চলে আসে, এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাওড়া জেলার জন্য আরও বেশি সতর্কতা প্রয়োজন। তাকে ‘গ্রিন জোন’-এ দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একটি বিষয়ে এদিন উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ফেন্সিং ছাড়া এলাকা দিয়ে রাতের অন্ধকারে যদি কোনও বাইরের লোক প্রবেশ করে, তাহলে তাদের মাধ্যমে সংক্রমণ বাড়তে পারে। তাই পুলিশ সুপারদের তাঁর পরামর্শ, কোথা দিয়ে কে ঢুকছে, তা কড়া নজরে রাখতে হবে। সীমানা পেরিয়ে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। উত্তরবঙ্গে সীমানা ও সীমান্ত লাগোয়া জেলা আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, কোচবিহারের জেলাশাসকদেরও সতর্ক করে দেন তিনি। শিলিগুড়িতেও নজর রাখার পরামর্শ দিলেন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন