শিলিগুড়ি ১০ এপ্রিল ; ঘনবসতি অঞ্চলে করোনা হাসপাতাল করা নিয়ে স্থানিওদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো শিলিগুড়িতে। খবর পেয়ে গতকাল শিলিগুড়িতে আসা মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনা নিয়ে বিশেষজ্ঞ কমিটির প্রধান অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে এসে বিক্ষোভকারিদের সাথে কথা বললেও সেখানে হাসপাতাল খোলার বিরোধিতাতেই মুখর ছিলেন স্থানীয়রা।
আজ থেকে শিলিগুড়ির প্রধান নগরের একটি নার্সিংহোমকে অধিগ্রহন করে করোনা হাসপাতাল গড়ার উদ্যোগ নেয় রাজ্য স্বাস্থ্য দফতর। সেখানে করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা শুরু হবার কথা ছিল। সকাল থেকেই শিলিগুড়ির প্রধান নগর নগরে অবস্থিত এই নার্সিংহোমের সামনে স্থানীয় বাসিন্দা সহ স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা প্রবল বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই নার্সিংহোম কে কোনমতেই তারা করোনা হাসপাতালে পরিণত করা মেনে নেবে না।
এরপরেই প্রশাসনিক মারফত খবর পেয়ে করোনা নিয়ে বিশেষজ্ঞ কমিটির প্রতিনিধি ডাক্তার অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। সেখানে তিনি স্থানিওদের প্রবল বাধার মুখে পড়েন। পরে তিনি জানান যে জোর করে কোনভাবেই কোন কিছু করা সম্ভব নয়। তিনি পুরো ব্যাপারটা নিয়ে সরকারকে জানাবেন এবং ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে যাতে সরকারের তরফে বিবেচনা করা হয় সেই বিষয়ে তিনি প্রস্তাব পাঠাবেন।
উল্লেখ থাকে গতকাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এখন থেকে আর করোনার রোগীকে রাখা হবেনা বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”