মালদাঃ- চলছে লক ডাউন তার মধ্যে মালদা জেলার হবিবপুর ব্লকে জাজইল গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাত নারায়ন মন্ডল নামে এক ব্যাক্তির বাড়িতে ইলেকট্রিকের শর্ট সার্কিটের জেরে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। একটি বাড়ির ওই বড়ির মালিক ভিন্ন রাজ্যে শ্রমিকের কাজে রয়েছেন। এই মূহুর্তে লকডাউন জেরে আটকে পড়েছে ভিন্ন রাজ্যে। নারায়ন মন্ডলের বাড়িতে রয়েছে তার স্ত্রী অঞ্জলী মন্ডল ও ছেলে বিপ্লব মন্ডল। বাড়ি একটি মাত্র ঘর সেটিও আগুনে পুরে ছাই। ঘরে থাকা খাবারের চাল ডাল আলু সহ আসবাবপত্র সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই মুহূর্তে তাদের পাশে এসে দাঁড়িয়েছে জেলা তৃণমূল তথা রাজ্যে সভা সাংসদ মৌসুম নুরের নেতৃত্বে হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের হবিবপুর ব্লকের যুব তৃনমূল কংগ্রেসের নেতা সৌগত সরকাট। তিনি চাল ডাল সহ তৃণমূলের পক্ষ থেকে ওই পরিবারের হাতে ৬ হাজার টাকা তুলে দেন। সৌগত সরকার বলেন নারায়ণ মন্ডলের স্ত্রী হাতে চাল ডাল আলু সব্জীর তুলে দেওয়া হয়। এছাড়াও আগামী দুই মাস নারায়ণ মন্ডলের পরিবারের বাড়ির খাওয়ার ব্যাবস্থা আমরা দায়িত্ব নিয়েছি। নারায়ন মন্ডলের ছেলে বিপ্লব মন্ডল বলেন বাবা ভিন্ন রাজ্যে কাজে গিয়ে লকডাউনে আটকে পড়েছে। বাড়িতে আমি আর মা ছিলাম মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে কেউ ছিলোনা, একটি মাত্র ঘর। গতকাল সন্ধ্যায় হঠাৎ কি করে আগুন লেগেছে তা আমরা বুঝে ওঠার আগে সব পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী সহযোগীতায় আগুন নেভানো হয়। তাদের ধারনা বাড়িতে কোন প্রদীপ জ্বলেনি, সম্ভাবত ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুন লেগেছে। তাতে ক্ষতি হয়েছে চাল ডাল ঘরের আসবাস পত্র সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। ব্লক প্রশাসনের তরফে তাদের পাশে থেকে চাল ডাল আলু সহ থাকার ব্যবস্থা করে দিয়েছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”