কাঁচরাপাড়া থেকে বাগমোর পর্যন্ত দীর্ঘদিন ধরে চলা অটো পরিষেবা ঘিরে এবার নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় অটো ইউনিয়নের একাংশের দাবি, এই রুটে চলা কিছু অটোর মধ্যে কাঁচরাপাড়া পৌরসভার কয়েকজন কাউন্সিলরের নামে নথিভুক্ত গাড়িও রয়েছে বলে অভিযোগ উঠেছে।
ইউনিয়ন সূত্রে জানা যায়, ২০১১ সালের আগে এই রুটে প্রায় ৩০টি অটো চলাচল করত। পরবর্তীতে যাত্রীসংখ্যা ও চাহিদা বৃদ্ধির কারণে ২০২৬ সালে সেই সংখ্যা বেড়ে প্রায় ১১০-এ পৌঁছায়। তবে অভিযোগ, এই বৃদ্ধির মধ্যেই কিছু নতুন অটো রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের নামে যুক্ত হয়েছে।
অটো ইউনিয়নের সদস্যদের দাবি অনুযায়ী, কাঁচরাপাড়া পৌরসভার কয়েকজন কাউন্সিলরের নামে নাকি একাধিক অটো চলাচল করছে। অভিযোগে যে নামগুলি উঠে এসেছে, সেগুলি হলো— কল্যাণ কর (WB25M1478), রিঙ্কু সিংহ রায় (WB25L9122), শীতেশ সাউ (WB25M1253), সোনালী সিংহ রায় (WB25M1450), এবং গোবিন্দ মল্লিক (WB25M0522)।
এছাড়াও অভিযোগে আরও বলা হয়েছে, একজন সিআইসি-র (CIC) আত্মীয়দের নামেও দুটি অটো চালানো হচ্ছে বলে স্থানীয়ভাবে চর্চা চলছে। তবে এই বিষয়ে প্রশাসনিক স্তরে এখনো কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
অন্যদিকে, পুরোনো অটো চালকদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে কাজ করলেও অনেকেই অটো পারমিট বা গাড়ির মালিকানা পাননি। তাদের অভিযোগ, “আমরা বছরের পর বছর অন্যের গাড়ি চালাচ্ছি, অথচ প্রভাবশালীদের হাতে সহজেই একাধিক গাড়ি চলে যাচ্ছে।”
তাদের আরও দাবি, বিষয়টি যদি সত্য হয়, তাহলে এটি নিয়মের অপব্যবহার হতে পারে এবং প্রশাসনের উচিত বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া।
এদিকে, অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে ও স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে সংশ্লিষ্ট কাউন্সিলরদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সব মিলিয়ে, অটো রুটে মালিকানা বণ্টন নিয়ে ওঠা এই অভিযোগ এখন স্থানীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রশাসন বিষয়টি তদন্ত করে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে সকলের।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”