বাংলাহান্ট ডেস্কঃ কাশ্মীরে (Kashmir) এবার থেকে জঙ্গি পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি পাবেন না। একইসঙ্গে কেউ যদি পাথর ছোড়ার ঘটনায় যুক্ত থাকেন, তাঁর উপরও একই নিয়ম লাগু হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। তাঁর দাবি, উপত্যকায় শুধুমাত্র জঙ্গিদের শেষ করাই নয়, মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সন্ত্রাসের পরিবেশ বদলে ফেলারও।

সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ (Amit Shah) বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি কাশ্মীরে যদি কেউ কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রে তার পরিবারের সদস্যরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হবে। শুধু তাই নয়, কোনও ব্যক্তি যদি পাথর ছোড়ার ঘটনায় যুক্ত হয়, তার পরিবারের সদস্যরাও পাবে না সরকারি চাকরি ।
আরো পড়ুন- স্কুলে আরও বাড়ল ছুটি! কবে খুলবে? জানাল শিক্ষা দফতর
কিছু মানবাধিকার সংগঠন সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সরকার জয়ী হয়েছে।” যদিও একইসঙ্গে অমিত শাহ জানান, “যদি কেউ আগে সরকারি চাকরি পেয়ে থাকেন এবং তার পর তাঁর পরিবারের কোনও সদস্য জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হন, সেক্ষেত্রে ওই আধিকারিককে ছাড় দেওয়া হবে।”

উপত্যকায় সন্ত্রাসবাদ নিয়ে সরকারের নীতি স্পষ্ট করে শাহ বলেন, “আগে জম্মু ও কাশ্মীরে কোনও জঙ্গির মৃত্যু হলে বিশাল জৌলুসের সঙ্গে তাঁর শেষকৃত্য সম্পন্ন হত। কিন্তু আমরা আসার পর সিদ্ধান্ত নিয়েছি সমস্ত ধর্মীয় নিয়ম মেনে ওই জঙ্গির দেহ সৎকার হবে ঠিকই, তবে তা অন্য কোনও জায়গায়।” একইসঙ্গে সরকার যে জঙ্গিদের সমাজের মূল স্রোতে ফেরাতে আগ্রহী সে বার্তা দিয়ে শাহ জানান, “যখন কোনও জঙ্গিকে নিরাপত্তাবাহিনী ঘিরে ফেলে, তখন তাঁকে প্রথমে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। তাঁর মা, স্ত্রী কিংবা পরিবারের কাছের সদস্যকে সেখানে আনি। তাঁদের মাধ্যমে ওই জঙ্গিকে আত্মসমর্পণের আবেদন করা হয়। যদি সে আত্মসমর্পণে রাজি না হয় সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ করা হয়।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”