মালদা, ২৮ মার্চ : জেলাশাসকের উদ্যোগে বাড়ি বাড়ি পৌঁছে ন্যায্য মূল্যে আলু পিঁয়াজ বিক্রি করলেন মালদা আরএমসির কর্মীরা।
দেশজুড়ে চলছে লকডাউন। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে তারা যেন ঘর থেকে না বেরান।শনিবার সকালে মালদা শহরের মালঞ্চপল্লী, কৃষ্ণপল্লী এলাকাসহ বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে ১ কেজি ওজনের আলু এবং পেঁয়াজের প্যাকেট ন্যায্য মূল্যে বিক্রি করেন আরএমসির কর্মীরা। ১৪ টাকা কেজি দরে আলু এবং ২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করলেন তারা।
এদিন সকালে মাইকের মাধ্যমে তারা প্রচার করেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে তারা বলেন তারা ঘরের ভিতরেই থাকুন। যারা আলু এবং পেঁয়াজ কিনবেন তাদের কাছে পৌঁছে দেওয়া হবে সেগুলি। জেলাশাসকের উদ্যোগে সাধারণ মানুষের জন্য ন্যায্য মূল্যে আলু এবং পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয় মালদা আরএমসির পক্ষ থেকে।
আরএমসি কর্মী বাপি ঘোষ জানিয়েছেন, জেলাশাসকের উদ্যোগে তারা ১ কেজি ওজনের প্যাকেট করে আলু এবং পেঁয়াজ ন্যায্যমূল্যে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন।লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষ যেন নায্যমূল্যে আলু এবং পেঁয়াজ কিনতে পারেন সেই কারণে তারা পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করছেন আলু এবং পেঁয়াজ।১৪ টাকা কেজি দরে আলু এবং ২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছেন তারা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”