বাংলাহান্ট ডেস্কঃ ভাটপাড়া উৎসবে মর্মান্তিক কান্ড! নাচের অনুষ্ঠান সেরে মঞ্চ থেকে নামার সময় আচমকা মৃত্যু হল নৃত্যশিল্পীর। মৃত যুবকের নাম সজল বারুই(২২)। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে বিষয়টি এখনও পরিষ্কার নয়। ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফে।
আরো পড়ুন- প্রজাতন্ত্র দিবসে ভারতীয় পড়ুয়াদের জন্য বড় উপহার ম্যাক্রঁর

১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে ভাটপাড়া উৎসব । বৃহস্পতিবার রাতে সেখানেই পারফর্ম করতে এসেছিলেন ‘ছন্দকী’ নৃত্যকলা কেন্দ্রের শিল্পীরা । দলে প্রায় ১০ থেকে ১২ জন ছিলেন । তার মধ্যে বছর বাইশের সজলও এসেছিল নৃত্যানুষ্ঠানে পারফর্ম করতে । তাঁর বাড়ি কল্যাণীতে । অভিযোগ, নাচের অনুষ্ঠান শেষ করে মঞ্চ থেকে নামার মুহূর্তে হঠাৎই সজলের পায়ে খোলা তারের অংশ জড়িয়ে যায় । তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শিল্পী । সেই দৃশ্য দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যান অন্যান্য শিল্পীরা । শুরু হয় হইচই । এরপরই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই নৃত্যশিল্পীকে । ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায় । বন্ধ করে দেওয়া হয় উৎসব । ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

এদিকে, ঘটনার পর উৎসব কমিটির সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে । এই বিষয়ে উৎসব কমিটির কর্মকর্তা তথা ভাটপাড়া পৌরসভার পৌর-পারিষদ অমিত গুপ্তা বলেন,”প্রথমে দুটি নাচের দলের অনুষ্ঠান শেষ হওয়ার পর তৃতীয় নাচের দলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সজল বাড়ুই । নাচ শেষ করে তিনি মঞ্চ থেকে নামার সময় হঠাৎই পড়ে যান । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা অনেকেই বলছে । কিন্তু, সেটা হলে তো আরও অনেকের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভবনা থাকত ! সেটা হয়নি । এটা সম্পূর্ণ তদন্তের বিষয় । তবে, এটুকু বলব এই ঘটনায় আমরা সকলেই মর্মাহত । নিহতের পরিবারের পাশে রয়েছি আমরা ।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”