মালদা: সামনেই পুলিশে বড়সড় নিয়োগ। কলকাতা পুলিশে নিয়োগ হতে চলেছে দুই হাজারেরও বেশি পুরুষ ও মহিলা কনস্টেবল। ইতিমধ্যেই লিখিত পরীক্ষা, মাঠ অর্থাৎ শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি চাকরিপ্রার্থী। মালদহ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে প্রাথমিকভাবে সফল পরীক্ষার্থীদের মক ইন্টারভিউ অনুষ্ঠিত হল শনিবার দিনভর। আগামী ১৮ জানুয়ারি কলকাতা পুলিশের কনস্টেবল পুরুষ ও লেডি কনস্টেবল পদে ইন্টারভিউ। তার আগেই জেলার ছেলে, মেয়েদের প্রস্তুতি ঝালিয়ে দেখতে মক ইন্টারভিউ- এর অভিনব উদ্যোগ। জেলা পুলিশের পদস্থ কর্তারা রীতিমতো ইন্টারভিউ বোর্ড করে একের পর এক চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেন। মূলত চাকরিপ্রার্থীদের মধ্যে ভয়-ভীতি জড়তা কাটিয়ে তোলাই এই মক ইন্টারভিউ- এর উদ্দেশ্য বলে জানিয়েছেন, মালদহ পুলিশের ডিএসপি আইন শৃঙ্খলা আজহারউদ্দিন খান। মালদা ছাড়াও দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের বহু চাকরিপ্রার্থী এই মক ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”