মালদা: রবিবার দিন মালদা জেলার চাঁচল কলেজ মাঠে অনুষ্ঠিত হল হাই মাদ্রাসার জেলাস্তরের ১৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন জেলার হাই মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা পতাকা উত্তোলন,মশাল দৌড়,পেরেড, প্রদীপ প্রজ্জ্বলন ও শপথ গ্রহনের মধ্যে দিয়ে ২০২৩- ২৪ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী তজমুল হোসেন,রাজ্য সভার সংসদ মৌসম নূর ,বিধায়ক আব্দুর রহিম বক্সি,নীহার রঞ্জন ঘোষ,জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ,সহ সভাধিপতি এটিএম রফিকুল হোসেন সহ বিশিষ্টজনেরা।এদিন আগত অতিথিদের ফুলের তোরা,শাল, মোমেন্টো দিয়ে বরণ করা হয়।
প্রতিযোগিতায় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিভাগের রানিং,থ্রোয়িং,জাম্পিং সহ মোট ৬০ টি প্রতিযোগিতায় অংশ নেয়। প্রত্যেক প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”