বাংলাহান্ট ডেস্কঃ মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে নানান রকমের প্রকল্প চালু করা হয়ে থাকে। এইরকমই এক প্রকল্প হল পশ্চিমবঙ্গের (West Bengal) লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme)। লক্ষ্মীর ভান্ডার স্কিমের দৌলতে পশ্চিমবঙ্গের মহিলারা ৫০০ টাকা অথবা ১০০০ টাকা পেয়ে থাকেন। সাধারণ ক্যাটাগরির অন্তর্গত মহিলারা পান ৫০০ টাকা এবং সংরক্ষিত ক্যাটাগরির অন্তর্গত মহিলারা পেয়ে থাকেন ১০০০ টাকা। সম্প্রতি তেলেঙ্গানায় দাঁড়িয়ে কংগ্রেস মহিলাদের জন্য এক দুর্দান্ত প্রকল্পের সূচনা করার কথা ঘোষণা করল।
সম্প্রতি তেলেঙ্গানার মহিলাদের প্রত্যেক মাসে ৪০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করে কংগ্রেস (Congress)। ২রা নভেম্বর তারিখে তেলেঙ্গানার আম্বাতিপল্লী নামক এক গ্রামে একটি মহিলা সভার আয়োজন করা হয়েছিল। এই মহিলা সভাতেই উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেখানেই তিনি মহিলাদের প্রতি মাসে ৪০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন।

আরো পড়ুন- দিল্লি থেকে দ্বারভাঙ্গা এক্সপ্রেসে আগুন, দাউদাউ করে জ্বলছে তিনটি বগি
তিনি জানান, “কংগ্রেস যদি তেলেঙ্গানায় ক্ষমতায় আসে, তাহলে প্রত্যেক মাসে ২৫০০ টাকা করে পাবেন সেই রাজ্যের মহিলা বাসিন্দারা। শুধুমাত্র তাই নয়। রাহুল এও বলেন যে, সারা দেশে বিক্রি হওয়া ১০০০ টাকা মূল্যের এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) তেলেঙ্গানায় ৫০০ টাকায় পাওয়া যাবে। পাশাপাশি মহিলাদের বাসভাড়াও মকুব করা হবে। সব মিলিয়ে মোটের উপরে ৪ হাজার টাকা করে লাভ হবে তেলেঙ্গানার মহিলাদের”।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”