দীর্ঘদিন ধরে ভারতের পর্যটন নগরী গোয়া করোনা ভাইরাস থেকে মুক্ত থাকলেও শেষ রক্ষা হলো না।
গোয়াতে এই মরণ ভাইরাসের দ্বারা সংক্রমিত ৩ জন ব্যক্তি পাওয়া গেলো।
সূত্র থেকে জানা যায় , আক্রান্ত তিনজন ব্যক্তিই বিদেশ ফেরত। তাদের মধ্যে একজন আমেরিকা ও বাকি দুই জন স্পেন ও অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে ছিলো। আক্রান্ত এই তিনজনকে গোয়ার মেডিকেল কলেজে আইসোলেশন রাখা হয়েছে। তাদের তিনজনের অবস্থা স্থিতিশীল।
গোয়া প্রশাসন,আক্রান্ত এই ৩ জন ব্যক্তির সংস্পর্শে কারা কারা এসেছিল তাদের হদিশ করছে। সংক্রমিত এই ৩ জন ব্যক্তির থেকে তাদের পরিবারের অন্যান্য সদস্যরা সংক্রমিত হয়েছে কিনা তা জানার চেষ্টা করছে প্রশাসন।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত টুইটের মাধ্যমে বিষয়টি জানান এবং সংক্রামিত ব্যক্তিদের বেস্ট ফ্যাসিলিটি দেওয়ার কথা ঘোষণা করেন। এখনো পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৫০ জন এবং মৃতের সংখ্যা ১৫ । দেশের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”