ফের করোনা সংক্রমণে মৃত্যু ভারতের দুই নাগরিকের। বৃহস্পতিবার সকালে কাশ্মীর ও মুম্বাইয়ে দুজনের মৃত্যু হয়। এর ফলে ভারতে করোনা সংক্রামণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ জন। সারাদেশে লকডাউন চললেও ক্রমশ বেড়ে চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা । ভারতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৬৫০ ছুঁইছুঁই অবস্থা।
কাশ্মীরে মৃত ব্যক্তির বয়স ৬৫ বছর। আক্রান্ত বয়স্ক ব্যক্তির শ্বাসকষ্ট , উচ্চরক্তচাপ ও ব্লাড সুগার জনিত রোগে ছিলো। তাই চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও এই বয়স্ক বৃদ্ধের প্রাণ বাঁচানো যায়নি। বৃহস্পতিবার সকালে ৬৫ বছরের বয়স্ক ব্যক্তির শ্রীনগরের ডালগেট হাসপাতালে মৃত্যু হয়। কাশ্মীরে করোনা ভাইরাসের সংক্রমণে এটি প্রথম মৃত্যু।
এদিকে মুম্বাইয়ে আজ সকালেই করোনা সংক্রমণে মৃত্যু হয় এক মহিলার। ওই মহিলার রক্তের নমুনা পরীক্ষা করা হলে তাতে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এই মহিলার মৃত্যু হয় নবিমুম্বাইয়ের ভাশি নামক এলাকায়। ফলে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে হলো ৪ ।
কাশ্মীরের মত হাইসিকিউরিটি যুক্ত অঞ্চলে কি করে করোনাভাইরাস পৌঁছে গেল তা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞমহল। এই মৃত্যুর ফলে কাশ্মীর জুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক শুরু হয়ে গেছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”