রাজ্যে বিপুল কর্ম সংস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ১ লাখ ২৫ হাজার পদে নিয়োগ করার কথা ঘোষণা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রাথমিক, উচ্চপ্রাথমিক, নার্স, অঙ্গনওয়াড়ি, পুলিশ-সহ একাধিক ক্ষেত্রে এই নিয়োগ হবে বলে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে জানান মুখ্যমন্ত্রী।
আরো পড়ুন- ছয় বছরের এক বাচ্চা মেয়েকে শ্বাস রোধ করে খুন! চাঞ্চল্য মালদায়
এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রাথমিকে ১১ হাজার ও উচ্চপ্রাথমিকে সাড়ে ১৪ হাজার প্রার্থী নিয়োগ করা হবে। রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ২২০০ অধ্যাপক নিয়োগ করা হবে বিশ্ববিদ্যালয়গুলিতে। পাশাপাশি গ্রুপ-ডি পদে ১২ হাজার, গ্রুপ-সি পদে ৩ হাজার, নার্স ৭ হাজার, পুলিশে ২০ হাজার, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ৯৪৯৩ কর্মী নিয়োগ হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এক্সাইজ কনস্টেবল পদে ৩ হাজার লোক নিয়োগ করা হবে। পাশাপাশি স্বাস্থ্য দফতরে ২ হাজার চিকিত্সক নিয়োগের পরিকল্পনা নিয়েছে নবান্ন। কমিউনিটি হেল্থ বিভাগে ২ হাজার এবং ৭ হাজার আশাকর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন পদে আরও ১৭ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। সবমিলিয়ে আগামী এক বছরে ১ লাখ ২৫ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব