মালদা: শৌচালয়ে যাওয়ার পথে সাপের কামড়ে মৃত্যু এক গৃহ বধুর। শোকের ছায়া পরিবারে।ঘটনাটি ঘটেছে চাঁচল ১ নং ব্লকের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শীতলপুরের দাসপাড়া গ্রামে।জানা যায়,দীপা দাস (৩৫) নামে ওই গৃহবধূ শুক্রবার সন্ধ্যায় বাড়ির শৌচালয়ে যাচ্ছিলেন। সেই সময় তাকে সাপে কাটে বলে খবর। তৎক্ষণাৎ পরিবারের লোকেরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত নার্স এবং চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। শুক্রবার রাতেই মৃত্যু হয় ওই গৃহবধুর। তার মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারের লোকেরা। পরিবার সূত্রের জানা যায়, দীপা দাসের এক নাবালক ছেলে এবং এক মেয়ে রয়েছে। মা কে হারিয়ে দুই নাবালক সন্তান কান্নায় ভেঙে পড়েছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”