বাংলাহান্ট ডেস্কঃ ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে তুমুল বিতর্কে জড়িয়েছেন ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধীদলের নেতারা। এবার এই নিয়ে সুপ্রিম কোর্টের দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। সুপ্রিম কোর্টে রুজু করা পিটিশনে জানানো হয়েছে, সংসদের অবিচ্ছেদ্য অংশ হলেন রাষ্ট্রপতি। তাহলে তাঁকে কেন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনের অনুষ্ঠান থেকে বাদ রাখা হল? সেখানে দাবি করা হয়েছে, রাষ্ট্রপতিরই নতুন সংসদ ভবন উদ্বোধন করা উচিত। অনুরোধ করা হয়েছে, এ নিয়ে লোকসভা সচিবালয় এবং কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিক আদালত।
আরো পড়ুন- নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলকে CBI জেরা! প্রশ্ন এড়ানোর চেষ্টা! বড় স্টেপ
২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অভিযোগ, সেখানে আমন্ত্রণ জানানো হয়নি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সে কারণে অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি (আপ)-সহ ১৯টি দল। তারা যৌথ বিবৃতিও দিয়েছে। এ বার সুপ্রিম কোর্টে এই নিয়ে জনস্বার্থ মামলা রুজু করলেন আইনজীবী সিআর জয়া সুকিন।

আবেদনে তিনি জানিয়েছেন, উদ্বোধনের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানিয়ে কেন্দ্রীয় সরকার ‘সংবিধান অবমাননা করেছে’। আদালতের কাছে আবেদনে লেখা হয়েছে, ‘‘সংসদ হল ভারতের শীর্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান। রাষ্ট্রপতি এবং দুই কক্ষ— লোকসভা এবং রাজ্যসভা নিয়ে তৈরি হয়েছে সংসদ। সংসদের যে কোনও কক্ষের অধিবেশন ডাকার বা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতাও রয়েছে তাঁর।’’
যদিও কঠিন সময়ে বিজেপির পুরনো বন্ধু তথা এনডিএ-র (NDA) পুরনো শরিকরা ধীরে ধীরে ভিড়ছেন গেরুয়া শিবিরেই। বিরোধীদের বয়কটের ডাক প্রত্যাখ্যান করে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চলেছে একাধিক তথাকথিত বিরোধী দল। টিডিপি, বিজেডি, অকালি দল ইতিমধ্যেই জানিয়েছে তাঁরা সংসদ ভবনের উদ্বোধনে উপস্থিত থাকবে। সব মিলিয়ে কমবেশি ১৫টি দল ওই অনুষ্ঠানে অংশ নেবে। টানাপোড়েনের মধ্যেই মামলা গড়াল শীর্ষ আদালতে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI