সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার। দ্য কেরালা স্টোরিতে (The Kerala Story) রাজ্যের নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ।
‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাতে স্থগিতাদেশ দিল ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার শীর্ষ আদালত মন্তব্য করেছে, গত ৮ মে পশ্চিমবঙ্গ সিনেমা নিয়ন্ত্রণ আইনের আওতায় পুরো রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শন নিষিদ্ধ করে নির্দেশিকা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। ‘আমাদের সামনে যে সব যুক্তি পেশ করা হয়েছে, তাতে আমাদের মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে (দ্য কেরালা স্টোরি) প্রদর্শনের উপর নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তিসম্মত নয়। তাই ওই সিনেমা নিষিদ্ধ করার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করা হল।’
তারইমধ্যে ‘দ্য কেরালা স্টোরি’ প্রয়োজকদেরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, আগামী শনিবার (২০ মে) বিকেল পাঁচটার মধ্যে ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনের বিশেষ সতর্কীকরণ বার্তা দিতে হবে। তাতে বলতে হবে যে ৩২,০০০ মহিলাকে ইসলাম ধর্ম গ্রহণ করানোর যে দাবি করা হয়েছে, সেটার স্বপক্ষে কোনও তথ্যপ্রমাণ নেই এবং বিভিন্ন ঘটনার ভিত্তিতে ‘দ্য কেরালা স্টোরি’ একটি কাল্পনিক সিনেমা।
‘দ্য কেরালা স্টোরি’ দেখবে সুপ্রিম কোর্ট
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন যে কিছুটা সময় বের করে ‘দ্য কেরালা স্টোরি’ দেখা উচিত শীর্ষ আদালতের। যে সওয়াল শেষপর্যন্ত মেনে নিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি পিএস নরসীমা বলেছেন, ‘পুরো বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের এই সিনেমাটি দেখতে হবে।’

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI