মালদাঃ বাড়ির ছোট মেয়ের বিয়ের জন্য পাত্র দেখে সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। কিন্তু বাঁধা হয়ে দাঁড়িয়েছিল অর্থ । ফলে ছোট মেয়ের বিয়ে দেওয়া নিয়ে চরম সমস্যায় পড়েছিলেন মালদা শহরের গৌড়রোড এলাকার নরেন্দ্রপল্লীর বাসিন্দা সুশীল মন্ডল। পেশায় দিনমজুর সুশীলবাবুর ছোট মেয়ে কৃষ্ণা মন্ডলের সঙ্গে বিয়ে ঠিক হয় ইংরেজবাজার ব্লকের মহদিপুর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনটার এলাকার পাত্র লিটন হালদারের। কিন্তু দিনমজুর মেয়ের পরিবারের পক্ষে লোক খাওয়ানো তো দূরের কথা, সামান্য বিয়ের আয়োজনটুকু করাও সম্ভব হয়ে উঠছিল না। বিষয়টি জানতে পেরে অবশেষে দুঃস্থ ওই মন্ডল পরিবারের পাশে দাঁড়ালো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। পাত্রীর বিয়ের জন্য ধুমধাম করে আয়োজন করা হলো। রাতারাতি ব্যবস্থা, আর তারপরেই বিয়ে। আর সেই বিয়েই চমকপ্রদ হয়ে উঠল গোটা এলাকায়। ব্যান্ড পার্টি বাজিয়ে শতাধিক লোক খাইয়ে পাত্রী কৃষ্ণা মন্ডলের বিয়ের সম্পন্ন করলো মালদার জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি সংস্থা। কি ছিল না খাবারের মেনুতে, পোলাও, ভাত, ডাল, সবজি,বেগুনি থেকে শুরু করে খাসির মাংস, দই, মিষ্টি , চাটনি আয়োজনে ভরপুর রাখা হয়েছিল। নরেন্দ্রপল্লী এলাকার অন্তত ২০০ জন পাড়া-প্রতিবেশীরা এই বিয়েতে আমন্ত্রিত হয় এবং খাওয়া-দাওয়া করেন। সোমবার রাতে ধুমধাম করেই সুশীলবাবুর ছোট মেয়ে কৃষ্ণা মন্ডলের সঙ্গে বিয়ে হয় পাত্র লিটন হালদারের । আর এই স্বেচ্ছাসেবী সংস্থার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পাড়া-প্রতিবেশীরা।
দুঃস্থ পরিবারের এই বিয়েতে সামিল হয়েছিলেনশুভ বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অজিত দাস, রক্তদান আন্দোলনের কর্মী অনিল কুমার সাহা, শিক্ষক আজিমুল ইসলাম, সমাজকর্মী মুন্না রায় ও ইতি দাস প্রমুখ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”