মঙ্গলবার কোচবিহারের সিতাইয়ের গোসানিমারিতে তৃণমূলের গণভোটের ব্যালট বক্স লুঠ হয়ে গিয়েছিল । বুধবার সেই জায়গায় পুননির্বাচনেও ছাপ্পা ভোটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ।
তৃণমূল কংগ্রেসের আয়োজিত গণভোটে মঙ্গলবার কোচবিহারের সিতাইয়ে লুঠ হয়ে গিয়েছিল ব্যালট বক্স ।
ছেঁড়া হয়েছিল ব্যালট পেপার । আর বুধবার সেই ভোট প্রক্রিয়ায় পড়ল ছাপ্পা ভোটও ! স্থান সেই সিতাইয়েরই গোসানিমারি, যেখানে গতকাল এই ভোট ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছিল । যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন দেখা গেল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই হুঁশিয়ারিই সার । তৃণমূলে প্রার্থী বাছাইয়ের পুননির্বাচনেও ‘স্বচ্ছ’ নির্বাচন এদিন হল না ।
মঙ্গলবারের গন্ডগোলের পর বুধবার দুপুর দুটো নাগাদ গোসানিমারিতে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয় । বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া নিজে ব্যালট পেপার বিলি শুরু করেন । প্রথমদিকে ঠিকঠাক ভোট চললেও ঘন্টাখানেক পর থেকে শুরু হয় ছাপ্পা । একই ব্যাক্তি একাধিকবার ভোট দেন বলে অভিযোগ । কেউ কেউ আবার একসঙ্গে 4-5টা করে ব্যালট পেপার বাক্সে ফেলতে থাকেন । কোনও কোনও ক্ষেত্রে সেই চেষ্টা ব্যর্থ হলেও, অনেকেই ততক্ষণে ছাপ্পা দিয়ে দিয়েছেন ।
এর ফলে একটা সময় ব্যালট পেপার শেষ হয়ে গেলে, সাদা কাগজ বিলি করা হয় ব্যালট হিসাবে । কেউ কেউ ব্যালট আবার জেরক্স করে ফেলতে আরম্ভ করেন ওই বক্সে । একটা সময় ব্যালট বাক্স ভর্তি হয়ে গেলে নতুন ব্যালট বাক্স বানিয়ে আনা হয় । তাতে অবশ্য অন্যান্য ব্যালট বাক্সের মত কোনও স্টিকার লাগানো ছিল না । এরপর বেলা যত বেড়েছে ভোটারের সংখ্যাও বেড়ছে । বাড়ছে ছাপ্পা ভোটারের সংখ্যা ।
পরিস্থিতি বেগতিক দেখে একসময় বিধায়ক মাইক হাতে ঘোষণা করেন একাধিকবার ভোট না দেওয়ার জন্য । বিকেল চারটার পর লাইনে যাতে কেউ না দাঁড়ান । তখনও লাইনে কয়েক হাজার মানুষ । বিধায়কের ঘোষণা শুনে অনেকেই লাইনে ঢোকার চেষ্টা করেন । কিন্তু পুলিশের উপস্থিতিতে তা সম্ভব হয়নি । তবে ক্যামেরাতে ধরা পড়েছে এক একজন একাধিক ব্যালট ওই বক্সে ফেলার চেষ্টা করছেন আর এক ব্যক্তি তাতে বাধা দিচ্ছেন ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI