নতুন করে ফের একবার অশান্ত হয়ে উঠেছে কালিয়াগঞ্জ (Kaliyaganj)। এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এবার এই ঘটনা প্রসঙ্গেই রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
আরো পড়ুন- গাঁজা পাচারের অপরাধে ভারতীয় বংশোদ্ভূত যুবককে ফাঁসিতে ঝোলালো ভারতের এই বন্ধু দেশ
পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার শুভেন্দু এক টুইট বার্তায় বলেন, “মমতার পুলিশ রাত আড়াইটের সময়ে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মণের বাড়িতে তল্লাশি চালায়, কিন্তু তাকে খুঁজে পায়নি। এরপর তারা কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মণ (৩৩) নামে রাজবংশী এক যুবককে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। রাজ্য জ্বলছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সম্রাট নিরোর মতো আনন্দ করছেন। গতকাল বিকেলে এক সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এ ধরনের অভ্যন্তরীণ হিংসা ও রক্তপাতের বিরুদ্ধে সোচ্চার হয়ে জনগণকে গণতান্ত্রিকভাবে রুখে দাঁড়াতে হবে।”
'Mamata' police brutally killed a Rajbangshi young man of 33 years at Kaliaganj.
Trigger happy 'Mamata' police raided the house of a BJP Panchayet Samiti Member Bishnu Barman at 2:30 am midnight (April 27; 2023) but did not find him. They brutally shot dead a Rajbangshi young… pic.twitter.com/zTohL8ECud
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 27, 2023

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”