দোলের দিনে দিঘায় চেনা ভিড় উধাও। গত বছর এই দিনে সৈকত নগরীতে থিকথিক করছিল ভিড়। জায়গা ছিল না পা ফেলার। এ বার পুরো উল্টো ছবি। অন্যান্য বারের দোলের দিনের মতো চেনা জনস্রোত এ বার আর আছড়ে পড়েনি দিঘায়। বরং তার বদলে দেখা গিয়েছে গুটিকয় পর্যটক। একই ছবি দেখা গিয়েছে তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর-সহ সমুদ্র তীরবর্তী জনপদগুলিতেও। দোলের ছুটিতে দিনে যে ভিড় আশা করেছিলেন তা পূরণ না হওয়ায় হতাশ হোটেল ব্যবসায়ীরা। কেন ভিড় জমছে না তা নিয়ে নতুন আশঙ্কার কথাও শুনিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।
আরো পড়ুন- রবি শাস্ত্রী বহিরাগত! ‘ছাইপাঁশ’ শাস্ত্রীকে তুলোধনা রোহিতের
দিঘার হোটেল ব্যবসায়ীদের সূত্রে খবর, মঙ্গলবার সব মিলিয়ে ২০ থেকে ৩০ শতাংশ হোটেলে পর্যটকেরা উঠেছিলেন। যা সাম্প্রতিক ইতিহাসে কখনও দেখা যায়নি বলেই তাঁদের একাংশের মত। আর পাঁচটা সাধারণ ছুটির দিনে দিঘায় যেমন পর্যটকদের আনাগোনা লেগে থাকে এমনকি সেই ভিড়ও ছিল না মঙ্গলবার। ব্যবসায়ীদের মতে, আগাম বুকিং ছিল না। তা ছাড়া স্পট বুকিংয়েও আগ্রহ দেখাননি পর্যটকরা। তার জেরে চরম হতাশ ব্যবসায়ীরা।

এক সময়ের জমজমাট দিঘায় আচমকা কেন এমন পরিস্থিতি তা নিয়ে শুরু হয়েছে জোরদার জল্পনা। দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায়ের মতে, ‘‘বিশেষ বিশেষ দিনগুলিতে হোটেলের দর বিপুল পরিমাণে বাড়িয়ে প্রচার করেন পর্যটন ব্যবসায়ীদের একাংশ।’’ তিনি জানিয়েছেন, দুর্গাপুজোর পর থেকেই বিশেষ দিনগুলিতে দিঘায় ভিড় তেমন জমছে না। বিপ্রদাসের কথায়, ‘‘গত বছর দোল এবং হোলির দিনে দিঘার সমস্ত হোটেল পরিপূর্ণ ছিল। অথচ এ বার পর্যটকদের মধ্যে সেই আগ্রহ দেখা যায়নি। দিঘা থেকে পর্যটকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। এই পরিস্থিতি মোটেই কাম্য নয়। দিঘার হোটেল আসা পর্যটকদের যাতে কোনও রকম অসুবিধে না হয় সেই বিষয়ে আমরা আরও বেশি সতর্ক হচ্ছি।’’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”