রবিবার ২২ শে মার্চ প্রধানমন্ত্রী আবেদনে যখন সারাদেশে জুড়ে জনতা কার্ফু চলছে। গোটা কলকাতা যখন গৃহবন্দি, শহরের রাস্তায় ঘাট যখন শুনশান,ফাঁকা পড়ে রয়েছে,ঠিক তখনই নাওয়া-খাওয়া ভুলে বেলেঘাটা আইডি হাসপাতালে অকুতোভয় হীন একদল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তাকর্মী জীবনের বাজি রেখে করোনা সংক্রমণ এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।
রবিবার সকাল থেকে যখন শহরের জনতা কার্ফু চলছে, ঠিক তখন বেলেঘাটা আইডি হাসপাতালে কয়েকশো মানুষের ভিড়। দেশ-বিদেশ থেকে প্রচুর লোক এসেছেন সর্দি কাশি জ্বর নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালের জরুরি বিভাগে পরীক্ষা করাতে। আর তা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ডাক্তারবাবু, নার্স থেকে শুরু করে নিরাপত্তা কর্মীদের। দেশে-বিদেশের রোগীরা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাম্বুলেন্সে করে রোগীর আসছেন। অ্যাম্বুলেন্স চালকরাও করোনা সংক্রমণে জীবনের ঝুঁকি নিয়ে সেইসব রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন। রোগী দেখতে দেখতে নাও খাওয়ার সময় নেই ডাক্তারবাবু, নার্স, নিরাপত্তাকর্মী থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীদের। নামেই ৮ ঘন্টা ডিউটি, খাওয়ার ফুরসত নেই কিন্তু তাতেও কোনো অভিযোগ নেই তাদের, রোগীদের সেবায় নিরবে কাজ করে চলেছেন তারা।
শুক্রবার থেকেই রাজ্য স্বাস্থ্য দপ্তর সমস্ত সরকারি চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করে দিয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের বিপর্যয় ঠেকাতে গোটা দেশের সাথে এ রাজ্যের চিকিৎসক-নার্স,স্বাস্থ্যকর্মীরাও লড়াই চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দুদিন আগেই বেলেঘাটা হাসপাতালের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা করেন। তবু এই মানুষগুলো মনে করেন প্রশংসা নয় কর্তব্যপালনই তাদের কাছে আসল ধর্ম। তাই মৃত্যু ভয়কে উপেক্ষা করে প্রাণঘাতী করোনা সংক্রমণকে ঠেকানোর জন্য অবিরাম কাজ করে চলেছে তারা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”