অস্ট্রেলিয়ায় ১৪ বছরের এক কিশোর খেলতে খেলতে হঠাৎই মলদ্বার দিয়ে গল্ফ ঢুকিয়ে ফেলে একটি গল্ফ বল। সেই বল চলে যায় সোজা বৃহদন্ত্রে। সে বল কোনও অস্ত্রোপচার ছাড়াই বার করে আনলেন চিকিৎসকরা।
কীভাবে ঘটল এমন ঘটনা?
অস্ট্রেলিয়ায় চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত একটি পত্রিকায় প্রকাশিত তথ্য বলা হয়েছে, ওই কিশোরের ‘এক্স-রে’ করে দেখা যায়, সাদা গোলাকার, ডিমের মতো দেখতে একটি বস্তু রয়েছে তার পেটের তলার দিকে। যেটি আসলে গল্ফ খেলার একটি বল।

ঘটনাটি ঘটানোর পর, নিজে থেকে বলটি বার করতে না পেরে ভয় পেয়ে ওই কিশোর ছুটে যায় তার মায়ের কাছে। জানতে পেরে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়েও যাওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আস্ত একটি বল পেটের মধ্যে ঢুকে থাকার পরও তার শরীরে কোনও অস্বস্তি হয়নি। চিকিৎসকরা প্রাথমিক ভাবে ‘সাকশন কাপ’, ‘মেডিক্যাল নেট’, ‘রিট্রিভার পাউচ’ এবং ‘বেলুন ক্যাথিটার’-সহ যাবতীয় যন্ত্রপাতি ব্যবহার করে পেটের ভিতর থেকে বলটি বার করার চেষ্টা করেন। বার বার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় কিশোরের পরিবারের লোকজনও এই চিকিৎসা পদ্ধতিতে প্রবল আপত্তি জানাতে থাকেন।
বলটি বার করার জন্য দু’ঘণ্টা ধরে মলদ্বারের উপর চিকিৎসকদের নানা রকম প্রচেষ্টার পরও দেখা যায়, বলটির অবস্থানে কোনও পরিবর্তন না হওয়ায়, শেষে পেট পরিষ্কার হয় এমন একটি জিনিস জলে গুলে খাইয়ে দেওয়া হয়।
চিকিৎসকরা জানান, এক লিটার মতো সেই দ্রবণ খাওয়ার পর, বৃহদন্ত্র থেকে মলদ্বার পর্যন্ত কোনও রকম ক্ষয়-ক্ষতি না করে, সাধারণ ভাবেই বলটি পেট থেকে বেরিয়ে আসে। গোটা কর্মকাণ্ডে সময় লাগে ঘণ্টা তিনেক। এমন ঘটনা কাঙ্ক্ষিত না হলেও ভবিষ্যতে যদি কারও সঙ্গে তা ঘটে, সে ক্ষেত্রে আগেই অস্ত্রোপচারের দিকে না গিয়ে এই দ্রবণ খেয়ে দেখার পরামর্শ দিয়েছেন তাঁরা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”