বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ। ভেঙে ফেলা হলো একের পর এক স্বরস্বতীর প্রতিমা। নেত্রকোণা জেলার পূর্বধলা বাজারে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভি ফুটেজও।
জানা গিয়েছে, বাংলাদেশের নেত্রকোণা জেলার পূর্বধলা বাজারের এক মৃৎশিল্পী বেশ কয়েকটি সরস্বতী মূর্তি তৈরি করেছিলেন। মূর্তিগুলি মণ্ডপে নিয়ে যাওয়ার ঠিক আগে গত ২৩ জানুয়ারি রাতে এক ব্যক্তি শিল্পালয়ে ঢুকে বেশ কয়েকটি মূর্তিতে ভাঙচুর চালায়। মূর্তির মাথা ও হাত ভেঙে মাটিতে ফেলে দেওয়া হয়। ঘটনার যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে তাতে এখনো পর্যন্ত ১ ব্যক্তিকেই দেখা গিয়েছে।
আরো পড়ুন- কুমারী পূজা কি? কেন করা হয়? শাস্ত্র ও পুরান মতে কুমারী পূজার ব্যাখ্যা
বাংলাদেশের হিন্দুদের সব থেকে বড় সংগঠন জাতীয় হিন্দু মহাজোট হামলার খবর স্বীকার করেছে। ছবি প্রকাশ করে তারা হামলাকারীর নাম আক্রম বলে জানিয়েছে। এই ঘটনায় স্থানীয় পুজো উদ্যোক্তাদের তরফে থানায় অভিযোগ জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের তরফে এব্যাপারে কোনও প্রতিক্রিয়াও জানানো হয়নি।

শেখ হাসিনার সরকারের জমানায় বাংলাদেশে বার বার সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টানদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ২০২১ সালের দুর্গাপুজোর অষ্টমীতে গুজব ছড়িয়ে গোটা বাংলাদেশ জুড়ে পরিকল্পনামাফিক হামলা চালানো হয়। যাতে বহু হিন্দুর প্রাণহানি হয়েছে বলে দাবি সেদেশের সংখ্যালঘুদের।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”