পুরুলিয়াঃ ট্যাংকারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে রণক্ষেত্র হয়ে উঠল পুরুলিয়ার (Purulia) মফস্বল থানার চাষ রোড। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা পুরুলিয়া (Purulia) – রাঁচি ৩২ নম্বর জাতীয় সড়ক (NH32) অবরোধ করে। অবরোধকারীদের দাবি, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। স্থানীয় সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম মনীন্দ্র মাহাত (৪০)। তাঁর বাড়ি পুরুলিয়া মফস্বল থানার সিন্দরি গ্রামে।
মৃত মনীন্দ্র মাহাত এদিন সকালে তাঁর সাইকেল নিয়ে চাষ রোড সংলগ্ন বাজারে এসেছিলেন। পথ দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময়েই একটি ট্যাংকার বেপরোয়া গতিতে এসে তাঁকে ধাক্কা মারে। ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরেই ক্ষেপে ওঠে স্থানীয় জনতা। জাতীয় সড়ক (NH32) অবরোধ করা হয়। অবরোধের জেরে প্রচুর গাড়ি দাঁড়িয়ে পড়ে জাতীয় সড়কে। ঘটনাস্থলে আসে পুরুলিয়ার মফস্বল থানার পুলিশ। আধঘন্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরো পড়ুন- কংগ্রেসে ছেড়ে সিপিএমের সদস্য পদ নিন, কটাক্ষ মুখ্যমন্ত্রী মানিক সাহার
মৃতের পরিবারের এক সদস্য প্রদীপ মাহাত বলেন, “মনীন্দ্র মাহাত সম্পর্কে আমার কাকা হন। আমাদের সব সময় কাজের জন্য এই বাজারে আসতে হয়, কাকাও সেই কাজে এসেছিলেন। কিন্তু তার পরিণতি যে এত ভয়াবহ হবে তা কোনোদিন ভাবিনি।” এরপরেই এলাকার ট্রাফিক (Traffic) ব্যবস্থা নিয়ে বিস্তর অভিযোগ করে তিনি বলেন, “এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু গাড়িগুলির গতি নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নেই। পরপর দুর্ঘটনা ঘটে গেলেও পুলিশ প্রশাসনের কোনও হোলদোল নেই যান নিয়ন্ত্রন করার। একটার পর একটা দুর্ঘটনা ঘটে আর পুলিশ এসে শুধুই আশ্বাস দিয়ে চলে যায়।” এদিন পুলিশ আসার আধঘন্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় মানুষ দুর্ঘটনা রোধ করতে দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার (Speed Breaker) দেওয়ার দাবি করেছেন, কারণ এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে তাঁদের অভিযোগ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”