কাঠমান্ডুঃ নেপালের পোখারার বিমান দুর্ঘটনাস্থল থেকে আরও ২ দেহ উদ্ধার। রবিবার নেপালের কাঠমান্ডু থেকে পোখারায় (Pokhara International Airport) নামার পথে ইয়েতি এয়ারলায়ন্সের বিমানটি অবতরণের প্রায় ২০ মিনিট আগে ভেঙে পড়ে ৷ দুর্ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত 70টি দেহ পাওয়া গেল, জানিয়েছে নেপাল পুলিশ ৷ বিমানটিতে যাত্রী ছিলেন ৭২ জন ৷
আরো পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! বিজেপি কংগ্রেস ছেড়ে ১০০০ কর্মী যোগ দিলেন ঘাসফুলে
মুখপাত্র সুদর্শন বারতৌলাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানায়, এটিআর ৭২ ইয়েতি এয়ারলায়ন্স এয়ারক্রাফ্ট (Yeti Airlines flight ATR 72) পুরনো বিমানবন্দর এবং পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে ভেঙে পড়ে ৷ সোমবার ইয়েতি এয়ারলায়ন্সের ভেঙে পড়া বিমানটির ব্ল্যাক বক্স ও ফ্লাইট ডাটা রেকর্ডার খুঁজে পাওয়া যায় ৷ নেপালের সেনাবাহিনী এই ব্ল্যাক বক্স ও রেকর্ডারটি অসামরিক বিমান পরিষেবা কর্তৃপক্ষের (Nepal’s Civil Aviation Authority) হাতে তুলে দেয় ৷

বিশ্বের প্রথম ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে 8টি নেপালে ৷ ছোট্ট এই পাহাড়ি দেশে বারে বারেই এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে ৷ সেফটি ম্যাটার্স ফাউন্ডেশনের (Safety Matters Foundation) দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৪৬ সাল থেকে ৪২টি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে ৷ অন্নপূর্ণা পর্বতশৃঙ্গের (Annapurna mountain range) প্রবেশপথ পোখারা ৷ তাই পর্যটকদের কাছে এই জায়গাটি জনপ্রিয়৷ এটি ২ হাজার ৭০০ ফুট বা ৮২০ মিটার উচ্চতায় অবস্থিত ৷ মাত্র দু’সপ্তাহ আগে এই পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হয়৷ সেই সময় এই এলাকায় পাখির সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এক বিশেষজ্ঞ৷ এর কাছে দু’টি নদী রয়েছে৷ তাই এখানে বিমানবন্দর তৈরির ফলে বিপদের আশঙ্কা করেছিল বিশেষজ্ঞ মহল ৷

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI