পঞ্চায়েত ভোটের আগে বীরভূম থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলির মধ্যে রয়েছে ৩ হাজার ডিটোনেটর, ৮০০ জিলেটিন স্টিক ও ১০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। রবিবার সন্ধ্যায় ঝাড়খণ্ড লাগোয়া রদিপুর গ্রামের একটি খেলার মাঠ থেকে ওই বিস্ফোরক উদ্ধার করেছে রামপুরহাট থানার পুলিশ।
আরো পড়ুন- বাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! সিসিটিভি দেখে জানাল রেল পুলিশ
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্র মারফত খবর পেয়েই তল্লাশি অভিযান চালানো হয়। কে বা কারা এই বিস্ফোরক মজুত করে রেখেছিলেন, তা এখনও জানা যায়নি। জেলার এক পুলিশকর্তা বলেন, ‘‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’
গত এক মাসে রাজনৈতিক খুন, বোমাবাজি এবং অস্ত্র উদ্ধারের মতো বহু ঘটনা প্রকাশ্যে এসেছে বীরভূম থেকে। পুলিশকর্তাদের একাংশের দাবি, জেলায় একাধিক ক্ষেত্রে উদ্ধার হয়েছে ৯ এমএম এবং ৭.৬৫ এমএম-এর মতো আধুনিক পিস্তল। যা বিহারের মুঙ্গের থেকে ঝাড়খণ্ডের পাকুড় হয়ে বীরভূম-সহ রাজ্যের অন্যত্র ঢুকছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এ বার বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়াতে শুরু করেছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”