বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে করোনাকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় একের পর এক ক্রিয়া প্রতিযোগিতা স্থগিত হয়ে যাচ্ছে। আইপিএল পিছিয়ে দিতে বাধ্য হয়েছে বিসিসিআই। কোপা আমেরিকা, ইউরোকাপ এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। তবে আপাতত আশার আলো দেখালো ICC। ক্রিকেট অস্ট্রেলিয়ার সুরে সুর মিলিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC জানিয়েছে নির্ধারিত কর্মসূচি মেনেই অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে।
তবে করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে যে সংকট দেখা দিয়েছে তার ওপর নজর রাখছে বলে জানিয়েছে আইসিসি। এবছর ১৮ই অক্টোবর থেকে ১৫ই নভেম্বর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসার কথা অস্ট্রেলিয়ায়। তবে করোনা ভাইরাসের সংক্রমনের জেরে প্রতিযোগিতায় পিছিয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু সেই আশঙ্কায় জল ঢেলে দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জানিয়েছে আমরা আশাবাদী কয়েক মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। নতুন করে ক্রিয়া প্রতিযোগিতা শুরু করতে কোন সমস্যা হবে না। তিনি আরো বলেছেন করোনাভাইরাস নিয়ে মন্তব্য করার মতো বিশেষজ্ঞ আমরা নই। তবে আশা করতে পারি টি-টোয়েন্টি বিশ্বকাপের উপর এর কোন প্রভাব পড়বেনা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”